• ঢাকা
  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. খেলাধুলা

মহম্মদপুরে জাতীয় ফুটবল দল ও সোনালী অতীত দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৭ পিএম;
মহম্মদপুরে জাতীয় ফুটবল দল ও সোনালী অতীত দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: 

 

মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে- শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। 

সাবেক জাতীয় দলে- আলফাজ, আরমান, নকিব, জিল্লুর রহমান লাজুক, গোলকিপার সৈনিকসহ নামি-দামি ফুটবলার অংশ নেয় এই প্রীতি ফুটবল ম্যাচে। সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পান সাবেক জাতীয় দলের আলফাজ। 

ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলী। 

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায়- এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদমান আকিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়া, শামসুন্নাহার, ওয়ান ব্যাংকের ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেওয়াজ খালিদ আহমেদ, তদন্ত ওসি মোতালেব, ফোরামের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি প্রমূখ। 

খেলা শেষে সাবেক জাতীয় ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে মহম্মদপুর সোনালী অতীত ক্লাব।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন