• ঢাকা
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

ফরিদপুরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত, আহত ৪


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৩ পিএম;
ফরিদপুরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত, আহত ৪

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুর সদরের কানাইপুরের তেঁতুলতলা এলাকায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত এবং আহত হয়েছেন অন্তত: ৪ জন। 

শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে একটি ভয়াবহ ত্রিমুখী এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইককে (অটোরিকশা) চাপা দিলে মা ও তাঁর ৭ বছর বয়সী ছেলেসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।


স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে সেটি মহাসড়কের ওপরই উল্টে পড়ে।
 উল্টে যাওয়ার সময় ট্রাকটি সামনে থাকা একটি প্রাইভেটকার ও একটি ব্যাটারিচালিত ইজিবাইকের (অটোরিকশা) ওপর আছড়ে পড়ে। প্রাইভেটকারটির একাংশ ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে সম্পূর্ণ চাপা পড়ে। এই দুর্ঘটনায় ইজিবাইকে থাকা যাত্রী সুমি বেগম (৩২) এবং তাঁর ছেলে শাওন (৭) গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া প্রাইভেটকার ও ইজিবাইকের চালকসহ অন্তত ৩-৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয়দের সহায়তায় ক্রেন দিয়ে ট্রাক ও বালু সরিয়ে গাড়ি দুটির ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা-যশোর মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ।
 
করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানিয়েছেন যে, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। 
 দুর্ঘটনাকবলিত বালুবোঝাই ট্রাক, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার এবং ব্যাটারিচালিত অটোরিকশাটি মহাসড়ক থেকে ক্রেন দিয়ে সরিয়ে করিমপুর হাইওয়ে থানায় এনে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে একটি নিয়মিত সড়ক দুর্ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী (হেল্পার) পালিয়ে যাওয়ায় তাঁদের শনাক্ত ও গ্রেফতারের জন্য হাইওয়ে পুলিশ অভিযান শুরু করেছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন