• ঢাকা
  • শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৪ পিএম;
হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

রাজধানীর রামপুরা এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে রামপুরা টিভি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, পলাশ দীর্ঘ ২৫ বছর কারাদণ্ড ভোগ করে কিছুদিন আগেই কারাগার থেকে মুক্তি পায়।

এরআগে, গত এপ্রিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে হত‍্যা করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটনকে। ২০ বছর জেল খাটার পর জামিনে মুক্তি পাওয়ার ২০ মাসের মাথায় খুন হন তিনি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন