• ঢাকা
  • রবিবার, ০২ আগষ্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ভাঙ্গায় প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০২ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৮ এএম;
ভাঙ্গায় প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই আটক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে এক নারী ও এক যুবককে নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের যদুরদিয়া গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় থানায় নিয়ে গেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামের প্রবাসী সজিব মুন্সির স্ত্রীকে তার আপন ছোট ভাই হৃদয় মুন্সি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হৃদয় সম্পর্কে ওই নারীর দেবর।
শনিবার (১ আগস্ট ২০২৬) তারা নগরকান্দা উপজেলার যদুরদিয়া এলাকায় পৌঁছালে পুখুরিয়া ব্রিজসংলগ্ন স্থানে স্থানীয়রা তাদের আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের নির্দেশনায় এসআই সনাতনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও যুবককে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, "এক নারী ও এক যুবককে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন