• ঢাকা
  • সোমবার, ১৭ আগষ্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৪ এএম;
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

 ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার ১৬ আগস্ট  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলমের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনুর জামান ফরিদপুরে জরুরি সভায় থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মো. মাসুদ, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কামাল হুসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সফল মৎস্যচাষি কাজী শামসুজ্জামান ও উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু। তিনি বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি করা গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষিদের স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন