• ঢাকা
  • শনিবার, ০১ আগষ্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

রাজধানীতে বিদেশি পিস্তল ও ২৫ মোবাইলসহ ছিনতাইকারী গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২৯ পিএম;
রাজধানীতে বিদেশি পিস্তল ও ২৫ মোবাইলসহ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি ছিনতাই হওয়া মোবাইল ফোন ও একটি ডিজিটাল ক্যামেরাসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারার নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান চালিয়ে মো. হেলাল মিয়া (৪০) নামে এই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারের সময় হেলালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং একটি ডিজিটাল (নষ্ট) ক্যামেরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

নিয়াজ মেহেদী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হেলাল মিয়া পলাতক সহযোগীদের নিয়ে ভাটারাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন