দৈনিক পুনরুত্থানের পরিচয়পত্র নকল করে সাংবাদিক পরিচয়, সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ
দৈনিক পুনরুত্থান পরিচালনা পর্ষদ উদ্বেগের সাথে জানাচ্ছে যে, কিছু ব্যক্তি আমাদের প্রতিষ্ঠানের পরিচয়পত্র হুবহু নকল করে নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার চেষ্টা করছে। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পুনরুত্থান এর পরিচয়পত্র কেউ প্রদর্শন করলে (যদি সন্দেহ হয়) কার্ডে বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম দয়া'র স্বাক্ষর বা মেয়াদ আছে কিনা, যাচাই করতে কর্তৃপক্ষের নিকট অবহিত করার অনুরোধ জানানো যাচ্ছে।
২৭ মার্চ ২০২৬ ইং তারিখে Independent Television এর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে। পটুয়াখালীতে যে ব্যক্তি নিজেকে দৈনিক পুনরুত্থান সাংবাদিক পরিচয় দিয়েছেন, তিনি একসময় (ইতিপূর্বে) প্রতিষ্ঠানে সার্কুলেশন বিভাগে নিয়োগপ্রাপ্ত পত্রিকা বিলি কাজে নিয়োজিত ছিলেন। তাকে 'সার্কুলেশন' লেখা পদবী উল্লেখ করে পরিচয়পত্র দিয়েছিলেন পূর্বের পরিচালনা পর্ষদ। বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালের নভেম্বর মাসে পূর্বের সকল সংবাদকর্মী এবং স্টাফের নিয়োগ বাতিল ঘোষণা করেছিল। অতএব, ওই ব্যক্তি আমাদের প্রতিষ্ঠানের কেউ নন।
আনুষ্ঠানিক ভাবে পুনরায় সর্বসাধারণের অবগতির জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
মো. সাইফুল ইসলাম সবুজ
প্রকাশক
জাতীয় দৈনিক পুনরুত্থান
ঢাকা।
আমাদেরকে অবহিত করুন :
০১৭১৮২১৪৭৪৬
০১৪০৬৪৮৭৫০১ (হোয়াটসঅ্যাপ)
নোটিশ : ২৭ মার্চ, ২০২৬ ইং
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: