পবিত্র জুমাতুল বিদা আজ
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০১ এএম;
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ। সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে।
আজ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে যোগ দেবেন। নামাজ আদায়ের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেবেন।
জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- পবিত্র* জুমাতুল,বিদাআজ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: