• ঢাকা
  • শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

প্রধানমন্ত্রীর অসন্তোষ : হাতিরঝিল লেক পরিষ্কার করছে রাজউক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩১ এএম;
প্রধানমন্ত্রীর অসন্তোষ : হাতিরঝিল লেক পরিষ্কার করছে রাজউক

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং আগের জমে থাকা ময়লা-আবর্জনা সরেজমিনে পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে শনিবার (৩০ মে) সকাল থেকে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঈদুল আজহার পরের দিন শুক্রবার কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর হাতিরপুল ও এলিফ্যান্ট রোডে এবং গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় কোরবানির পশুর বর্জ্য ও আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকায় ও দায়িত্ব অবহেলায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) সাময়িক দরখাস্তের নির্দেশ দেন।

'এই কার্যক্রমের অংশ হিসেবেই শনিবার সকালেই মূলত হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজউক,' জানান তিনি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন