• ঢাকা
  • সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ফের সেই অদ্ভুত সমীকরণ, মেসির রুম নম্বর বলছে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৪ পিএম;
ফের সেই অদ্ভুত সমীকরণ, মেসির রুম নম্বর বলছে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাসে ক্যাম্প শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সেখানে থিতু হতেই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো এক রোমাঞ্চকর তথ্য। যা বিশ্বজুড়ে আর্জেন্টাইন সমর্থকদের মনে নতুন করে বিশ্বকাপ জয়ের আশা জাগিয়ে তুলেছে।

কাতার বিশ্বকাপের মতোই এবারও ক্যাম্পে সতীর্থদের ছাড়া একা রুমে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ভক্তদের মাঝে আসল উন্মাদনা তৈরি হয়েছে তার রুম নম্বরটি নিয়ে। এবার কানসাসে মেসি থাকছেন ২০২ নম্বর রুমে, যাকে কাতার বিশ্বকাপের সেই ২০১ নম্বরের অদ্ভুত সমীকরণের সাথে মেলাচ্ছেন সমর্থকরা। কাতারে ২+১=৩ সমীকরণে মিলেছিল আর্জেন্টিনার তৃতীয় ট্রফি। আর এবার কানসাসের ২+২=৪ সংখ্যার জাদুতে আলবিসেলেস্তেরা মেতে উঠেছে চতুর্থ বিশ্বকাপ ট্রফি জয়ের অন্ধবিশ্বাসে।

জাতীয় দলে মেসির জন্য একক রুমে থাকার এই পরিস্থিতি অবশ্য নতুন কিছু নয়। বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি নিজেই খোলসা করেছিলেন যে, দীর্ঘদিনের রুমমেট ও প্রিয় বন্ধু সার্জিও আগুয়েরো ফুটবল থেকে অবসর নেওয়ার পর অনুশীলন ক্যাম্পগুলোতে তিনি আর কারও সাথে রুম শেয়ার করেন না। কাতারের সেই সফল মিশন থেকে শুরু করে এবারের মার্কিন মুলুকেও সেই একই রুটিন মেনে চলছেন।

অন্যদিকে, স্কোয়াডের অন্যান্য সিনিয়ার সদস্যরা যথারীতি জোড়ায় জোড়ায় থাকছেন। মেসির আরেক ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো ডি পল এবারও রুম শেয়ার করছেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির সাথে। ওতামেন্দি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের রুমের একটি ছবি শেয়ার করেছেন।

বিশ্বকাপের মহরণ শুরু হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। মাঠের লড়াইয়ে কী হবে তা সময়ই বলে দেবে, তবে কানসাসের শান্ত পরিবেশে নিজের একক রুমে বসে মেসি যখন বিশ্বকাপের চূড়ান্ত ছক কষছেন, তখন এই একটিমাত্র সংখ্যা কোটি ভক্তের মনে এনে দিয়েছে শিরোপা ধরে রাখার এক ভিন্নরকম আত্মবিশ্বাস।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন