• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

লালমনিরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৬ পিএম;
লালমনিরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিথি রানী (১৪) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধওলাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তিথি রানী ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং স্থানীয় কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে তিথি রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাদের আত্মচিৎকার ও কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং মরদেহটি নিচে নামিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন