• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

দুমকিতে ১২৫ পিস ইয়াবাসহ মানিকগঞ্জের মাদক কারবারি গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৬ পিএম;
দুমকিতে ১২৫ পিস ইয়াবাসহ মানিকগঞ্জের মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধিঃ

 


পটুয়াখালীর দুমকি উপজেলায় ১২৫ পিস ইয়াবাসহ মো. নাহিদুল ইসলাম নওশাদ (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ হাজার ৫০০ টাকা।

​গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেবুখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নওশাদ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চকমিরপুর গ্রামের মো. নুরুল ইসলাম ও কমলা বেগমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা সিলভার রঙের একটি প্রাইভেটকার লেবুখালী টোল প্লাজায় পৌঁছালে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় প্রাইভেটকারের চালকের পাশের সিটে বসা যাত্রী নওশাদকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি নিজের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে টোল প্লাজার কর্মচারী ও প্রাইভেটকার চালকের উপস্থিতিতে তিনি নিজ পকেট থেকে ১২৫ পিস ইয়াবা বের করে দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নওশাদ জানান, চালকের অগোচরেই মানিকগঞ্জ থেকে বাউফলের উদ্দেশ্যে এই ইয়াবার চালানটি নিয়ে যাচ্ছিলেন তিনি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে দ্রুত আদালতে প্রেরণ করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন