• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

বোয়ালমারীতে দ্রুতগতির পিকআপের ধাক্কায় ভ্যানচালক গুরুতর আহত, ফরিদপুরে স্থানান্তর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২১ পিএম;
বোয়ালমারীতে দ্রুতগতির পিকআপের ধাক্কায় ভ্যানচালক গুরুতর আহত, ফরিদপুরে স্থানান্তর

​বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন মোল্লা (৩২) নামের এক কাঁচামাল ব্যবসায়ী ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
​শুক্রবার (২ অক্টোবর ২০২৬) ভোর ৫টার দিকে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণি মাদ্রাসা কবরস্থান সংলগ্ন এলাংখালী-বোয়ালমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হুমায়ুন মোল্লা বেলজানী গ্রামের মরহুম মাদেক মোল্লার ছেলে।
​স্থানীয় সূত্র ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও তিনি বোয়ালমারী কাঁচাবাজার থেকে মালামাল সংগ্রহ করে সহস্রাইল বাজারের উদ্দেশ্যে ভ্যান চালিয়ে রওনা হন। পথিমধ্যে চরবর্ণি কবরস্থান এলাকায় পৌঁছালে মাগুরা-মহম্মদপুরের দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান তার গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
​ঘাতক পিকআপের প্রচণ্ড আঘাতে হুমায়ুনের ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি সড়ক থেকে ছিটকে অনেক দূরে গিয়ে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করেন।
​তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে মাথার আঘাত ও শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি ফরিদপুরেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন