পাঁচবিবিতে চেতনানাশক ওষুধ খাইয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা, থানায় অভিযোগ
দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
পাঁচবিবিতে চেতনানাশক ওষুধ মেশানো কফি খাইয়ে ব্যাটারিচালিত অটো ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুটাহারা গ্রামের মোঃ আহাদুল ইসলাম (৫০) পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে আহাদুল ইসলাম অটো নিয়ে বাগজানা বাজারে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত হাবিল হোসেন তাকে ফোন করে বাজারে অপেক্ষা করতে বলেন।
পরে কফি খাওয়ানোর কথা বলে তাকে একটি চায়ের দোকানে নিয়ে যান। অভিযোগকারীর দাবি, কফি পান করার পর তিনি মাথা ও শরীরে ঝিমঝিম অনুভব করেন। তার ধারণা, অটো ছিনতাই ও তাকে অজ্ঞান করার উদ্দেশ্যে কফিতে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল। অসুস্থ অবস্থায় তিনি কোনোভাবে অটো নিয়ে বাড়ি ফেরেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: