বগুড়ায় প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন বাদশা এমপি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল প্রদত্ত নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ৫শ অসহায়, অস্বচ্ছল ও নিম্নআয়ের জনগোষ্ঠী পেয়েছে মানবিক সহায়তার ১০ লাখ টাকা। ঈদ উপহার হিসেবে প্রত্যেকের হাতে নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়।
বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নিজ এলাকায় অবস্থান করে দলীয় নেতাকর্মীসহ দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। ঈদ সামনে রেখে তৃণমূলজুড়ে বিএনপির নেতাকর্মীর মাঝেও বাড়তি উচ্ছ্বাস।
মঙ্গলবার (২৬ মে) সদর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল প্রদত্ত নগদ অর্থ সহায়তা বিতরণ করেন বগুড়া-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এসময় তিনি বলেন, সরকারের এই মানবিক সহায়তা দুস্থ পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে সহায়তা পাঠিয়েছেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলাদল সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বগুড়া শহর ছাত্রদল সভাপতি এস এম রাঙ্গা, সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব কাউসার হাবিব সাকিবসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: