পাঁচবিবিতে ২৭টি গরু কুরবানি দিয়ে ৩২'শ পরিবারকে গোস্ত দিলেন মেয়র প্রার্থী শামীম
পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ২৭টি ষাঁড় গরু কুরবানি দিয়ে ৩ হাজার ২শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করেছেন পাঁচবিবি পৌরসভার জননন্দিত মেয়র প্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল।
শুক্রবার (২৯ মে) সকালে পাঁচবিবি পৌরসভার মাস্টারমাইন্ড একাডেমি প্রাঙ্গণে গোস্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও শামীম হোসেন মন্ডলের উদ্যোগে পৌর এলাকার অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১ কেজি করে কুরবানির গোস্ত বিতরণ করা হয়।
এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আসা হাজারো মানুষ শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে গোস্ত গ্রহণ করেন। আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গোস্ত বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, থানা যুবদলের সাবেক সাবেক সভাপতি অধ্যাপক সামসছুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও শামীম হোসেন মন্ডলের সমর্থকগণ।
এ বিষয়ে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: