• ঢাকা
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আলফাডাঙ্গায় সড়কের পাশ থেকে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ হবি নামে এক ব্যক্তির বিরুদ্ধে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৩ পিএম;
আলফাডাঙ্গায় সড়কের পাশ থেকে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ হবি নামে এক ব্যক্তির বিরুদ্ধে

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মেইন সড়কের পাশ থেকে ২টি সরকারী মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে হবিবুর রহমান হবি নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
 শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯ টার দিকে উপজেলার ইছাপাশা থেকে শুকুরহাটা গামী সড়কের পাশে এ ঘটনা ঘটে।
 স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, হবিবুর রহমান হবি প্রথমে একটি বড় মেহগনি গাছ কেটে সরিয়ে ফেলেন। পরে অপর আরেকটি গাছ কাটার সময় বিষয়টি আমরা আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস মিয়াকে জানাই। খবর পেয়ে তিনি কয়েকজন দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কাটায় বাধা দেন। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হবি একটি গাছ সরিয়ে ফেলেন। কয়েকজন সাংবাদিক এসেছিলেন, তারা বললেন "হবির সাথে তাদের দেখা হয়েছে।" বিস্তারিত কিছু জানা যায় নি।  
আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেন।
 তিনি বলেন, ‘এর আগেও কয়েকবার গাছ কাটার চেষ্টা করা হয়েছে। কয়েক মাস আগে গাছ কাটার চেষ্টা করলে ইউএনও অফিস থেকে আমাকে ফোন করে দ্রুত গাছ রক্ষার ব্যবস্থা করতে বলা হয়। তখন আমি ঘটনাস্থলে এসে গাছ কাটায় বাধা দিই।’
চেয়ারম্যানের অভিযোগ, ‘হবিবুর রহমান হবি প্রায়ই রাস্তার পাশের সরকারি গাছ কাটেন।’ চেয়ারম্যানের দাবি, দুটি বড় মেহগনি গাছের আনুমানিক মূল্য চার লাখ টাকার বেশি।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যাই,তবে তারা আমার যাওয়ার আগেই একটি গাছ সরিয়ে ফেলে।
এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—সড়কের পাশের গাছ কাটার অনুমতি কে দিয়েছে এবং কাটা গাছটি কোথায় নেওয়া হয়েছে। সরকারি সম্পত্তির গাছ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তা কাটার সুযোগ আছে কি না, তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘বিষয়টি সরেজমিনে দেখেছি, আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে হবিবুর রহমান হবি’র মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন