• ঢাকা
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

দশমিনায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৯ পিএম;
দশমিনায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

লিটু পটুয়াখালী প্রতিনিধিঃ

 


পটুয়াখালী দশমিনা উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ জলিল ডাক্তার (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করছে থানা পুলিশ।

গত শনিবার(১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ২ নং আলিপুর ইউনিয়নের পূর্ব আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত জলিল ডাক্তার উপজেলার ওই ইউনিয়নের ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ডাক্তার বাড়ি মৃতঃ আঃ সাত্তার ডাক্তারের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আলিপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে মাসুদ ডাক্তারের পরিত্যক্ত ভিটাতে পিছনে মাদক সেবন কালে জলিল ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আতিকুল ইসলাম জানান,গতকাল রাতে জলিল ডাক্তারকে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন