আলফাডাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করলেন দ্বিতীয় স্ত্রী
ফরিদপুর জেলা প্রতিনিধি:
আলফাডাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করলেন দ্বিতীয় স্ত্রী।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে, স্ত্রীকে জামিনদার রেখে এনজিও থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করা এবং স্ত্রী-সন্তানদের ভরণপোষণ ও খোঁজখবর না নেওয়ার অভিযোগ এনেছেন তিনি। অভিযোগ করেছেন তার দ্বিতীয় স্ত্রী রেক্সানা পারভীন।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেক্সানা পারভীন।
লিখিত বক্তব্যে রেক্সানা পারভীন অভিযোগ করেন, তার স্বামী নিয়ামত হোসেন পারভেজ একজন প্রতারক। তিনি প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে করেছেন। তার জামিনদার হওয়ার সুযোগ নিয়ে একটি এনজিও থেকে ঋণ নেওয়া হলেও পরবর্তীতে ওই ঋণ পরিশোধ করা হয়নি। এতে তিনি আর্থিক ও সামাজিকভাবে নানা সমস্যার মুখে পড়েছেন বলে দাবি করেন রেক্সনা ।
তিনি আরও অভিযোগ করেন, পারভেজ স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ এবং খোঁজখবর না নিয়ে দায়িত্ব এড়িয়ে চলছেন। এছাড়া বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও করেন বিএনপির এই নেতার বিরুদ্ধে । সংবাদ সম্মেলনে রেক্সানা পারভীন এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তবে সংবাদ সম্মেলনে করা এসব অভিযোগের বিষয়ে নিয়ামত হোসেন পারভেজের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: