রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাই
নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আব্দুল খালেক মন্ডল নামে এক যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে আব্দুল খালেক মন্ডল (৪০) ও একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে সাহাবুল হোসেন (৩২)। ঘটনাটি ঘটেছে রোববার রাত অনুমান সাড়ে ১২টা নাগাদ আবাদপুকুর-রাণীনগর আঞ্চলিক মহা সড়কের খলিশাকুড়ি মোড় নামক ব্রীজ এলাকায়।
সাহাবুল হোসেন মোবাইল ফোনে জানান, রোববার রাতে আব্দুল খালেকের মোটরসাইকেল যোগে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম।
সেখান থেকে রাত অনুমান সাড়ে ১২টা নাগাদ বাড়ী ফেরার সময় আবাদপুকুর-রাণীনগর আঞ্চলিক মহা সড়কের করজগ্রাম পার হয়ে খলিশাকুড়ির মোড় এলাকায় ব্রীজের নিকট পৌছলে প্রশ্রাব করার জন্য মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গাড়ীর সামনে আসে। এসময় আমাদের দুইজনের চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে পকেট থেকে প্রায় ১১হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ধস্তা-ধস্তির এক পর্যায়ে খালেকের পেটে একাধীকবার ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এসময় খালেককে রক্ষা করতে গিয়ে আমিও হাতে ছুরিকাঘাাতের শিকার হই এবং আমাকে লাঠিপেটা করা হয়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খালেকের কিছুটা নাড়ি-ভুরি বের হয়ে যায়।
এসময় পূর্ব দিক থেকে একটি গাড়ী আসলে গাড়ীর আলো দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় খালেককে উদ্ধার করে কোন রকমে মোটরসাইকেল তুলে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আরো জানান,দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে ৬/৭জন ছিল।
আমার কাছে থাকা ১১হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। কিন্তু খালেক মন্ডলের জ্ঞান না ফেরায় তার কাছ থেকে কোন টাকা নিয়েছে কিনা জানা যায়নি। এছাড়া আদৌ তারা ছিনতাইকারী ছিল নাকি পূর্ব শত্রুতার জ্বের ধরে এই হামলা করেছে তা এখনো স্পস্ট করে বলা যাচ্ছেনা বলে জানান সাহাবুল হোসেন। রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান,আহতরা চিকিৎসাধীন থাকায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাটি সুষ্ঠুভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: