সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: বুধবার, ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৮ এএম;
ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা গেছেন।
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর জানিয়েছেন।
তিনি জানান, আজ বুধবার বাদ আসর বেরাইদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সদ্য প্রয়াত একাধিকবারের সংসদ সদস্য রহমাতুল্লাহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: