• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি, র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৬ পিএম;
ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি, র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে কিছুটা অসাবধানতা ও দুর্বলতার কারণে র‌্যাবের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আহসান হাবীব পলাশ। মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। র‌্যাব মহাপরিচালক জানান,  এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইয়াসিন বাহিনী কি র‌্যাবের চেয়ে শক্তিশালী হয়ে উঠলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনীর শক্তি র‌্যাবকে কখনোই অতিক্রম করতে পারবে না।

তিনি বলেন,  ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব কাজ করে যাচ্ছে। গরুর হাট থেকে মহাসড়ক সবখানেই তীক্ষ্ণ নজরদারি করছে র‌্যাব। এর আগে জাতীয় ঈদগাহ ঘুরে দেখেন র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন