• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আত্রাই মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে এমপি ও পুলিশ সুপারের মতবিনিময় সভা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০০ পিএম;
আত্রাই মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে এমপি ও পুলিশ সুপারের মতবিনিময় সভা

আত্রাই (নওগাঁ)সংবাদদাতা:

মাদক, বাল্যবিয়ে এবং সাইবার অপরাধ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে স্থানীয় সংসদ সদস্য, পুলিশ সুপার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (৪ অক্টোবর )বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়  সংসদ সদস্য৫১ নওগাঁ-৬ (আত্রাই -রাণীনগর)আসন এবং  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু ।এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মনিরুজ্জামান 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে নিজেদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সব ধরণের অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে মাদক ও গ্যাং কালচার প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন 
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ 

পুলিশ সুপার বলেন, "অনলাইন জগতে সতর্কতার সাথে বিচরণ করতে হবে। ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, অপরিচিত কারো সাথে অনাকাঙ্ক্ষিত যোগাযোগ গড়ে তোলা বা সাইবার বুলিংয়ে যুক্ত হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সাইবার অপরাধ কিংবা মাদকের কোনো খবর পেলে তাৎক্ষণিকভাবে পুলিশ অথবা '৯৯৯' নম্বরে তথ্য জানানোর পরামর্শ দেন তিনি।"

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন সংসদ সদস্য ও পুলিশ সুপার। শিক্ষার্থীরাও অপরাধমুক্ত সমাজ গড়তে নিজেদের সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন