দুমকিতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার; মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীর দুমকিতে ১২ বছরের এক কন্যাশিশুকে অপহরণের মাত্র আট ঘণ্টার মধ্যে সফল অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল পরিকল্পনাকারী প্রবাসী মো. শাহ জামালকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। অভিযুক্ত শাহ জামাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি একজন সৌদি আরব প্রবাসী এবং প্রায় তিন মাস আগে দেশে আসেন। প্রায় চার বছর আগে ফেসবুকের মাধ্যমে শিশুটির মায়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। দেশে ফেরার পরও তিনি নিয়মিত ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: