• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীর চরবর্ণিতে অনুষ্ঠিত হলো জমজমাট ভেলা বাইচ ও গ্রামীণ মেলা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৭ পিএম;
বোয়ালমারীর চরবর্ণিতে অনুষ্ঠিত হলো জমজমাট ভেলা বাইচ ও গ্রামীণ মেলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণি গ্রামে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ ও গ্রামীণ মেলা।
শনিবার (০৩ অক্টোবর ২০২৬) বিকালে চরবর্ণী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালে হাজারো দর্শকের আনন্দ মুখর উপস্থিতিতে এই ভেলা বাইচটি অনুষ্ঠিত হয়। 
ভেলা বাইচ এবং গ্রামীণ মেলায় অন্যতম আকর্ষণ ছিলো গোসলের মাধ্যমে দ্রুত সাবান ক্ষয় এবং হাড়ি ভাঙ্গা প্রতিযোগীতা। 
বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছিল চরবর্ণী এবং আশপাশের এলাকার নারী পুরুষসহ সর্বস্তরের মানুষ।

স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত ভেলাবাইচ ও গ্রামীণ মেলা দেখতে খালের দুই পাড়ে শত শত নারী-পুরুষের সমাগম ঘটে। বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সাউন্ডবক্স ও মাইক নিয়ে দর্শকদের  আনন্দ-উৎসব করতে দেখা যায়। এই মেলার অন্যতম আয়োজক ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, উদীয়মান যুবনেতা, ময়না ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: আশরাফুজ্জামান মিলন।  

মো: শরিফুল ইসলাম,  মো: জামিউল হাসান ও মওদুদ আহমেদের অনবদ্য পরিবেশনায় মেলা মাঠে আরও উপস্থিত ছিলেন, ৪নং ওযার্ড মেম্বার মো: আলাউদ্দিন মাতুব্বর, ওসিম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন