নওগাঁর আত্রাইয়ে পুলিশ বক্সের উদ্বোধন করলেন রেজাউল ইসলাম রেজু এমপি
এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ জেলা সংবাদদাতা:
সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচলের স্বার্থে নওগাঁর আত্রাইয়ে নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই নাটোর জিরো পয়েন্টে এ পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।
গতকাল রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পুলিশ বক্সটির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু।
উদ্বোধন শেষে সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেন,নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়ক নির্জন হওয়ায় এবং সাধারণ মানুষজন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে।
সেবার মান বৃদ্ধিতে এই পুলিশ বক্সের উদ্বোধন করা হলো। এই বক্সে সবসময় পুলিশ সদস্যরা দায়িত্বে থাকবেন, ফলে নিরাপত্তা আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান,ওসি মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সহসভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার,দপ্তর সম্পাদক মো.হাফিজুর রহমান হাফিজ, যুব দলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: