বোয়ালমারীতে গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২৩ এএম;
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে গ্রামীণ ঐহিত্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গঙ্গানন্দপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেলে গঙ্গানন্দপুর মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহম্মেদ।
প্রতিযোগিতা দেখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আশপাশের গ্রামের বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত হন। টানটান উত্তেজনাপূর্ণ খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: