প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন ৫ প্রশাসকের সাক্ষাৎ
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৭ পিএম;
দেশের ৫টি সিটি করপোরেশনে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শনিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে একই দিনে সরকার ৫টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
নবনিযুক্ত প্রশাসকরা হলেন বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- প্রধানমন্ত্রীর* সঙ্গে,নতুন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: