• ঢাকা
  • সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

হাম ও উপসর্গে আরো ১৭ প্রাণহানি, মৃত্যু সাড়ে ৫০০ ছুঁই ছুঁই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২০ পিএম;
হাম ও উপসর্গে আরো ১৭ প্রাণহানি, মৃত্যু সাড়ে ৫০০ ছুঁই ছুঁই

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরো ১৭ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরো ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১৬ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১২৭। আর নিশ্চিত শনাক্ত রোগী ৯৭ জন। 

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭১৯ জন। আর এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ জন। আর হাসপাতাল হতে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৪৬ হাজার ৯৪০।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন