ফরিদপুরে এএসআই রাশেদ আর নেই
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রাশেদ আলী শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন; (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ মার্চ ২০২৬ তারিখে অগ্ন্যাশয় প্রদাহজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে ফরিদপুর পুলিশ হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৯ মার্চ তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। রাজারবাগ পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও মরহুমের স্বজনরা ফরিদপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে বাদ জুমা মরহুমের জানাজা নামাজে অংশগ্রহণ করেন। পুলিশ সুপার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এএসআই রাশেদ আলীর অকাল মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ফরিদপুরে* এএসআই,রাশেদআরনেই
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: