খলিশাখালি মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে রূপান্তরের উদ্যোগ, প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার
খলিশাখালি মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে রূপান্তরের উদ্যোগ, প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার
পটুয়াখালী প্রতিনিধি:
প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর খলিশাখালি মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়টিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান চালুর মাধ্যমে কলেজে রূপান্তরের প্রাথমিক কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
খলিশাখালি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আবদুর রউফ (রব)-এর প্রচেষ্টায় সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি ডিও লেটার প্রদান করেছেন।
এ ছাড়া বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সম্প্রসারণের লক্ষ্যে নতুন একাডেমিক ভবন নির্মাণ, বাউন্ডারি ওয়াল স্থাপন, স্থায়ী মঞ্চ নির্মাণ এবং খেলাধুলার উপযোগী মাঠ ভরাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে।
বিদ্যালয়টিকে কলেজে রূপান্তর করা হলে খলিশাখালি ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সুযোগ আরও সম্প্রসারিত হবে। এতে স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম হওয়ার পাশাপাশি এলাকার সার্বিক শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।
বিদ্যালয়টির সভাপতি মো. আবদুর রউফ (রব)-এর উদ্যোগে নেওয়া এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে খলিশাখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: