বাংলাদেশের ভূ-কৌশলগত ভূমিকা নিয়ে কনিষ্ঠতম বক্তা জান্নাত উল আফরিন স্নিগ্ধা
বে অব বেঙ্গল ২০২৬ সম্মেলনে বাংলাদেশের ভূ-কৌশলগত ভূমিকা নিয়ে কনিষ্ঠতম বক্তা জান্নাত উল আফরিন স্নিগ্ধার গুরুত্বপূর্ণ প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী :
বে অব বেঙ্গল ২০২৬ সম্মেলনে ভারত ও চীনের মধ্যে আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে বাংলাদেশের সহযোগিতা ও সম্ভাব্য ভূ-কৌশলগত ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি নিয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন সম্মেলনের কনিষ্ঠতম বক্তা জান্নাত উল আফরিন স্নিগ্ধা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (BIPSS)-এর প্রেসিডেন্ট এ এন এম মনিরুজ্জামান এবং ভারতীয় সেনাবাহিনীর সাবেক আর্মি কমান্ডার অরুণ কুমার সাহানি-এর উপস্থিতিতে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে আঞ্চলিক সংযোগ, ভারত-চীন সম্পর্ক এবং এতে বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় মিস্টার অরুণ কুমার সাহানির বক্তব্যের পরিপ্রেক্ষিতে জান্নাত উল আফরিন স্নিগ্ধা বাংলাদেশের সম্ভাব্য ভূ-কৌশলগত অবস্থান, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং ভারত ও চীনের মধ্যে সংযোগ স্থাপনে বাংলাদেশের সম্ভাব্য সহযোগিতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন।
স্নিগ্ধার প্রশ্নের জবাবে সম্মেলনে উপস্থিত আলোচকরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক যোগাযোগ এবং বৃহত্তর ভূ-কৌশলগত বাস্তবতার আলোকে তাঁদের মতামত ও বিশ্লেষণ তুলে ধরেন। তাঁর উত্থাপিত প্রশ্নটি সম্মেলনের আলোচনায় নতুন মাত্রা যোগ করে।
এছাড়া বে অব বেঙ্গল ২০২৬ সম্মেলনে জান্নাত উল আফরিন স্নিগ্ধা প্রায় ২৫ মিনিটের একটি বক্তব্য উপস্থাপন করেন। সম্মেলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে গুরুত্ব পায়।
সম্মেলনের ধারাবাহিকতায় আগামীকাল অনুষ্ঠিতব্য আরেকটি সেশনেও জান্নাত উল আফরিন স্নিগ্ধা একটি প্রেজেন্টেশন উপস্থাপন করবেন বলে জানা গেছে।
আঞ্চলিক নিরাপত্তা, ভূ-কৌশল, যোগাযোগ ও বঙ্গোপসাগরকেন্দ্রিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত বে অব বেঙ্গল ২০২৬ সম্মেলনে একজন কনিষ্ঠ বক্তা হিসেবে স্নিগ্ধার অংশগ্রহণ বাংলাদেশের তরুণ প্রজন্মের আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে আগ্রহ এবং চিন্তাশীল ভূমিকার দিকটি তুলে ধরেছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: