দুমকিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন
মো: মিরাজ হোসেন দুমকি প্রতিনিধি :
সারা দেশের ন্যায় পটুয়াখালীর দুমকিতে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’’- এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.কে.এম শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তার, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ জাকির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহঃ বায়জিদ ইসলাম এবং আইসিটি কর্মকর্তা সমীর কুমার হালদার।
অনুষ্ঠানে আরও অংশ নেন উপজেলা স্কাউটস কমিশনার মোঃ নুরুল ইসলাম, সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, আঙ্গারিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান সোহরাফ, মুরাদিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকানসহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিএনসিসি, উপজেলা স্কাউটস, কাব দল ও আনসার সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্কাউটদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাসব্যাপী দুমকিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: