• ঢাকা
  • মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‎জয়পুরহাটে ১ হাজার কোটি টাকার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৫ পিএম;
‎জয়পুরহাটে ১ হাজার কোটি টাকার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন

জয়পুরহাট জেলা সদর ও পাঁচবিবি উপজেলায় প্রস্তাবিত ১ হাজার কোটি টাকার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।

‎২ জুন  মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের অফিস কক্ষে এ প্রকল্প বাস্তবায়নের জন্য ঢাকা থেকে তদন্ত টিম আসেন। তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অনুমোদিত কাগজপত্র প্রকল্প বাস্তবায়নকারী সরকারি কর্মকর্তাগন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান।

‎ এ সময় উপস্থিত ছিলেন,গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিড়ি) মোঃ শফিকুল ইসলাম, জয়পুরহাট জেলা এলজিইডি'র সহকারী সিনিয়র প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, সদর এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন ও ঠিকাদারি প্রতিষ্ঠান লিটন ট্রেডার্স এর স্বত্বাধিকারী আনিসুর রহমান লিটন।

‎জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান বলেন, বর্তমান বিএনপি সরকার গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সেই লক্ষ্যে জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলায় প্রস্তাবিত ১ হাজার কোটি টাকার রাস্তার কাজের বরাদ্দ দিয়েছে। খুব শিঘ্রই তা বাস্তবায়ন করা হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন