• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের লিফলেট বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫১ পিএম;
মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের লিফলেট বিতরণ

পুনরুত্থান ডেস্ক :

 


পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিতব্য ‘বিনামূল্যে চক্ষু ক্যাম্প-২০২৬’ উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ করেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও তরুণ সমাজসেবক হাজী আবুল হাসনাত রিমন সিকদার।
লিফলেট বিতরণের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প সম্পর্কে অবহিত করা হয় এবং চোখের বিভিন্ন সমস্যা নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ গ্রহণের জন্য সবাইকে ক্যাম্পে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাজী আবুল হাসনাত রিমন সিকদার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে তাঁর অংশগ্রহণ ও সহযোগিতার কারণে স্থানীয়দের মধ্যে তিনি একজন তরুণ সমাজসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন।
বিনামূল্যে চক্ষু ক্যাম্পের মতো জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন