বরিশালে পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল মহানগর বিএনপি। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর সদর রোডে বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে নেতাকর্মীরা নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যা নগরীর গুরুত্বপূর্ণ স্হান প্রদক্ষিন করে শেষ হয়।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: