• ঢাকা
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৪ পিএম;
বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল গ্রেফতার

হাফিজ খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধর করে গুরুতর আহত ও দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জানা গেছে, ভুক্তভোগী পঞ্চম শ্রেণির ওই ছাত্রী ও অভিযুক্ত ফয়সাল পাশাপাশি বাড়িতে বসবাস করেন এবং তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

অভিযোগ রয়েছে, ফয়সাল বিভিন্ন সময় ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কাছে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

এ সময় তার দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের স্কুলশিক্ষার্থী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

এসআরবি-৮ সূত্র জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গিয়ে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল বলে জানানো হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ফয়সালের অবস্থান নিশ্চিত হওয়ার পর রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন