• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মহম্মদপুরে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ শুরু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৭ পিএম;
মহম্মদপুরে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ শুরু

কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মহম্মদপুরে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ শুরু

​মাগুরা জেলা প্রতিনিধি:

 

যুবসমাজকে মাদকের অন্ধকার ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) মহম্মদপুর খেলার মাঠে খেলাধুলার মাধ্যমে তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মহম্মদপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
​উদ্বোধনী ম্যাচে কাবাডি মাঠে তারুণ্যের উছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। খেলা দেখতে স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে ভিড় জমান।
​মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ এম. শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
​থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অতিঃ দাঃ ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা;
​বেদবতী মিস্ত্রী, উপজেলা নির্বাহী অফিসার, মহম্মদপুর, মাগুরা;
​অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, আহ্বায়ক, কমিউনিটি পুলিশিং ফোরাম, মহম্মদপুর থানা, মাগুরা;
​আকতারুজ্জামান, সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং ফোরাম, মহম্মদপুর থানা, মাগুরা। 
​উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি মাদকের মতো মরণব্যাধি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে টিকিয়ে রাখার পাশাপাশি তরুণদের সঠিক পথে পরিচালিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
​‘ফুটে উঠুক সুস্থ তারুণ্য, গড়ে উঠুক মাদকমুক্ত সমাজ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত কাবাডি চ্যাম্পিয়নশিপটি এলাকায় ব্যপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন