কিশোর গ্যাংএর আতঙ্ক নগরকান্দা থানার ওসি সামদানী, মানবিক হিসাবেও প্রশংসিত
ফরিদপুর জেলা প্রতিনিধি :
নগরকান্দা থানার ওসি সামদানী উঠতি বয়সী সন্ত্রাসী তথা কিশোর গ্যাংদের নিকট আতঙ্কের নাম। উপজেলাবাসীর নিকট ইতোমধ্যে মানবিক ওসি হিসাবেও পরিচিতি লাভ করেছেন।
ফরিদপুরের নগরকান্দা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করে প্রশংসা কুড়াচ্ছেন রাসুল সামদানী আজাদ। স্থানীয় বাসিন্দাদের অনেকেই তাঁর কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবে দেখছেন।
স্থানীয়দের ভাষ্য, মাদক, গ্রাম্য বিরোধ, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ওসি রাসুল সামদানী আজাদ কঠোর অবস্থানে রয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে এসব বিষয়ে পুলিশের নজরদারি ও তৎপরতা বেড়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, বিভিন্ন অপরাধের বিষয়ে তিনি নিজে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও আচরণেও তিনি আন্তরিকতা দেখাচ্ছেন বলে স্থানীয়দের অনেকের মত।
স্থানীয়দের প্রত্যাশা, নগরকান্দায় যেসব অপরাধ ও সামাজিক সমস্যা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, সেগুলোও কার্যকরভাবে মোকাবিলায় পুলিশের তৎপরতা আরও জোরদার হবে।
নগরকান্দা থানায় এর আগে বিভিন্ন কর্মকর্তা অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে স্থানীয়দের অনেকের মতে, ওসি রাসুল সামদানী আজাদের ব্যবহার, আচার-আচরণ এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ প্রশংসনীয়। এতে পুলিশের প্রতি স্থানীয়দের আস্থা আরও বাড়ছে বলেও তাঁরা মনে করছেন।
ছোট-বড় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর কর্মকাণ্ড অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।
নগরকান্দাবাসী ওসি রাসুল সামদানী আজাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, গ্রাম্য বিরোধ ও অন্যান্য অপরাধ দমনে তাঁর কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাঁদের। স্থানীয়দের দাবী অন্যান্য বিষয়গুলি যে ভাবে গুরুত্বের সাথে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করেছেন অনুরূপ ভাবে গুজব ছড়িয়ে (মবসৃষ্টি করে) ট্রাক ড্রাইভার হান্হনান শেখ হত্যাকান্ডে জড়িতদের অতি দ্রুত আটক করে শাস্তির ব্যবস্থা করবেন তিনি। যেহেতু নির্মম-নিষ্ঠুর এই হত্যান্ডটি স্বয়ং প্রধানমন্ত্রী নজরে রয়েছে এবং নিহত ট্রাক চালক হান্নান শেখের পরিবারের প্রতি তিনি সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করে আর্থিক অনুদানেরও ব্যবস্থা করছেন। এলাকাবাসী এবং নিহতের পরিবারের দাবী মানবিক পুলিশ কর্মকর্তা ওসি রাসুল সামদানী আজাদ বিষয়টি অতি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে সকলে আশাবাদী।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: