জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল
রংপুরের পীরগঞ্জে ব্যক্তি মালিকানাধীন একটি গোডাউনে সরকারি বেশ কিছু চালের বস্তা পাওয়া গেছে। মেসার্স নূর ট্রেডার্স নামের ওই গোডাউনে ভ্যানযোগে সরকারি চালের বস্তা নেওয়া হচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয় দুই যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে তাদের গোডাউনের ভিতরে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার সন্ধ্যায় এসিল্যান্ড গোডাউনটি সিলগালা করে দেন। উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাটে এ ঘটনা ঘটে। জানা গেছে, গোডাউনটির মালিক জামায়াত নেতা আবদুল কাইয়ুম মিয়া। তিনি সাবেক ইউপি সদস্য। তাঁর ছেলে নূর মোহাম্মদ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা। তবে কত বস্তা চাল পাওয়া গেছে, এই তথ্য পাওয়া যায়নি গোডাউনটি সিলগালার কারণে।
গোডাউনটির মালিক আবদুল কাইয়ুম মিয়া বলেন, আমি ১৭ বছর ব্যবসা করতে পারিনি। এখন সময় এসেছে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপাতত গোডাউনটি সিলগালা করে দিয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- জামায়াত নেতার গোডাউনে
- সরকারি চাল
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: