• ঢাকা
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

গলাচিপায় অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগ; শিকলে বাঁধা যুবক উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম;
গলাচিপায় অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগ; শিকলে বাঁধা যুবক উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগ; শিকলে বাঁধা যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 


পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চর চন্দ্রাইল গ্রামের মোবাইল বিতর্কে একই বাড়ির যুবকদের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। আর সেই জটিলতায় সোহান নামের এক যুবক গুরুতর আহত হয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

সরেজমিন ও পরিবার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এর রেশ ধরে মোবাইলে টাকা লেনদেন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এই বিতর্ক চরম আকার ধারণ করলে সোহানের প্রতিপক্ষরা তাকে ধরে নিয়ে শিকল দিয়ে গাছের সাথে বেধে রাখে এবং অমানবিক শারীরিক ভাবে নির্যাতন করে।

এসময় এলাকাবাসী ঘটনাটির আচ পেয়ে ঘটনাস্থলে লোকজনের উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে এবং উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে আসে এবং আহত সোহানকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে গত ৯ সেপ্টেম্বর রাতে চর চন্দ্রাইল গ্রামে। আহত যুবক হলেন মৃত ছত্তার সিকদার এর ছেলে সোহান (১৭)। তাকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে সোহানের মা নাজমা বেগম বলেন, “পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেকে গাছের সাথে শিকলে বেঁধে নদীর পাড়ে বারেক শিকদারের দুই ছেলে সোহাগ ও রবিউলগং মিলে মেরে ফেলতে চেয়েছিলো। আল্লাহ রক্ষা করেছে।”

তিনি আরও বলেন, “আমার পাঁচটি গরু, পুকুরের মাছ, হাঁস-মুরগি জোরপূর্বক ধরে নিয়ে গেছে। আমি ওদের প্রশাসনের মাধ্যমে বিচার চাই।”

পথচারী স্বপন বলেন, “এলাকাবাসীর ডাকাডাকিতে ঘটনাস্থলে গেলে শোয়ানকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে।”

এ বিষয়ে প্রতিপক্ষ রবিউলের মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য শহিদুল শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেন।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাস বলেন, “দুই পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব।”

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহউদ্দিন বলেন, “সোহান আমার চিকিৎসাধীনে দ্বিতীয় তলায় ২২ নং বেডে ভর্তি আছে।”

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, “অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন