• ঢাকা
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় ডিবির অভিযানে ১০৯ পিস ইয়াবা সহ ০৩ জন গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:২০ পিএম;
বরগুনায় ডিবির অভিযানে ১০৯ পিস ইয়াবা সহ ০৩ জন গ্রেফতার

‎হাফিজ খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ‎

আগামী দিনের বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদারমুক্ত, কিশোর গ্যাংমুক্ত এবং অপরাধীমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই।

এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদকবিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় বরগুনা জেলার বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ মঞ্জুরুল হাসান, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা জেলাধীন বরগুনা পৌরসভার ০৩নং ওয়ার্ডস্থ বরগুনা জেলা স্টেডিয়ামের সামনে পুকুর পাড়ের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ০১ (এক) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিলন শিকদার, পিতা- মৃত: দুলাল শিকদার, মাতা- জরিনা বেগম, সাং- বরগুনা পৌরসভার ০৩নং ওয়ার্ড, থানা ও জেলা- বরগুনাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ১নং আসামি মোঃ মিলন শিকদারের দেওয়া তথ্যমতে ১১/০৯/২০২৬ খ্রিঃ ১১:৫০ ঘটিকার সময় আসামি মিলনের ভাড়া বাসা বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন বরগুনা পৌরসভার ০৩নং ওয়ার্ডস্থ গগন শিশু সদনের বিপরীত পার্শ্বে জনৈক লিটনের টিনসেড বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ধৃত আসামি মোঃ মিলন শিকদারের ভাড়া বাসার সামনের রুমের বিছানার তোষকের ভিতর থেকে আরো ১০৮ (একশত আট) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১,৭৫০ (এক হাজার সাতশত পঞ্চাশ) টাকাসহ ২নং আসামি ছনিয়া, স্বামী- মিলন শিকদার, সাং- বরগুনা পৌরসভার ০৩নং ওয়ার্ড, থানা ও জেলা- বরগুনা ও ৩নং আসামি মোঃ মনির হাওলাদার, পিতা- আলী একাব্বর হাওলাদার, সাং- ০৪নং ওয়ার্ড জাকিরতবক, থানা ও জেলা- বরগুনাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন