আব্দুল মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় বরিশাল ছাত্রদলের দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
২৩ মে শনিবার নগরীর আসরবাদ অশ্বিনী কুমার টাউন হলে নবগঠিত বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিমের শ্রদ্ধেয় পিতা মরহুম মোঃ আব্দুল মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য জীবন, কর্ম ও মানবিক গুণাবলীর কথা স্মরণ করে বক্তারা তাঁর আত্মার শান্তি কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মরহুম আব্দুল মজিদ খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে মরহুমের রুহের মাগফিরাত, পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দৈনিক পুনরুত্থান / পারভেজ, বরিশাল প্রতিনিধি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: