• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

অনৈতিক সুবিধা বন্ধে উপজেলার কর্মকর্তাদের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কড়া বার্তা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৪ এএম;
অনৈতিক সুবিধা বন্ধে উপজেলার কর্মকর্তাদের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কড়া বার্তা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর -২ (নগরকান্দা ও সালথা) আসনের এমপি শামা ওবায়েদ ইসলাম তার নির্বাচনী এলাকার সরকারি ৩৩ দফতরের কর্মকর্তাকে ৩৮ শব্দের লিখিত নির্দেশনা দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তিনি এ লিখিত নির্দেশনা দেন। 

শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্বাক্ষরিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাডে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত নির্দেশনা পত্রে তিনি উল্লেখ করেছেন, আপনাকে অবগত করা যাচ্ছে যে উপজেলার আওতাধীন নিম্নবর্ণিত অফিসগুলোতে আমার নাম ব্যবহার করে কেউ কোনো অনৈতিক সুবিধা নিতে না পারে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে যথাযথভাবে নির্দেশনা প্রতিপালন করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অনুরূপ চিঠি তিনি সালথা উপজেলার দফতর প্রধানদেরও দিয়েছেন। 

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই লিখিত নির্দেশনা পত্রের অনুলিপি প্রদান করেছেন উপজেলার ৩৩ দফতরের কর্মকর্তাকে। দফতরগুলো হলো সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), উপজেলা  সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), উপজেলা সহকারী প্রকৌশলী বিএডিসি (সেচ), উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা আনসার ও ভিডিবি উন্নয়ন কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী, উপজেলা পোস্টমাস্টার, উপজেলা সাবরেজিস্টার, উপজেলা আইসিটি অফিসার, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, উপজেলা বন কর্মকর্তা ও তথ্য সেবা সহকারী।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন