বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে জিয়া শিশু-কিশোর মেলার পরিচিতি সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর নবগঠিত জিয়া শিশু-কিশোর মেলার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বরিশাল নগরীর নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
“আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক"
এই প্রত্যয়কে সামনে রেখে শিশু-কিশোরদের মেধা, মনন, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
জিয়া শিশু-কিশোর মেলা বরিশাল মহানগরের আহবায়ক মীর আশিক আহমেদ শাহিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আতীকুর রহমান মানিক এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর শিশু মেলা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মীর আদনান উদ্দিন আহমেদ তুহিন। প্রধান বক্তা ছিলেন জিয়া শিশু-কিশোর মেলা বরিশাল জেলার আহবায়ক আহম্মেদ কবির বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবু, জিয়া কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ।
সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক। তাই শিশু-কিশোরদের সুশিক্ষা, নৈতিকতা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি বিকাশে পরিবার ও সমাজের পাশাপাশি সংগঠনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য নিয়মিত সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জিয়া শিশু-কিশোর মেলার বরিশাল জেলা ও মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বিএনপি
- ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: