• ঢাকা
  • শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বৃদ্ধাকে বাঁচাতে বগুড়ায় দুর্ঘটনার শিকার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০৮ পিএম;
বৃদ্ধাকে বাঁচাতে বগুড়ায় দুর্ঘটনার শিকার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) নামে এক প্রতিবন্ধী নারী মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে দুর্ঘটনাটি ঘটে।

বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে।

নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, শুক্রবার সকালে সরকারি সফরে ঢাকা থেকে নিজের নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় তাঁর সঙ্গে গাড়িতে স্ত্রীও ছিলেন। সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রীর গাড়িটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে পৌঁছায়। তখন ফিরোজা নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী হঠাৎ গাড়িটির সামনে চলে আসেন। তাঁকে রক্ষা করতে চালক গাড়িটি রাস্তার পাশে ধানখেতে নামিয়ে দেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

এদিকে দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামে ওই নারী আহত হন। পরে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, নিহতের লাশ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন