সুন্দরবনে র্যাবের বড় ধাক্কা: ৩৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রগুলো জমা দেওয়া হলো শরণখোলা থানায়
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অভিযান চালিয়ে ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬। উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাপদার।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার সুন্দরবন হরিণটানা সংলগ্ন শ্যাওলা নদীর তীরবর্তী ‘গড়াইল বাগান’ এলাকায় অভিযান চালায় র্যাব-৬-এর একটি বিশেষ দল। অভিযানে বনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি শর্টগান, চারটি দেশীয় তৈরি পাইপগান এবং বেশ কয়েকটি পুরোনো ওয়ান শুটারগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র।
র্যাব-৬ জানায়, সুন্দরবন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জলদস্যু ও অপরাধীদের অপতৎপরতা দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে অস্ত্রগুলো শরণখোলা থানায় জমা দেওয়া হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: