• ঢাকা
  • শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২২ এএম;
ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি। বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আ. মান্নান জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার  দিবাগত  গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে র‍্যাব-৮-এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮-এর মিডিয়া অফিসার ও লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

গ্রেপ্তার আ. মান্নান জুয়েল বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার এলাকার আ. হক মিয়ার ছেলে।

র‌্যাব কর্মকর্তা শাহরিয়ার রিফাত অভি জানান, ২০১২ সালে আ. মান্নান জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

রায় ঘোষণার পর থেকেই আসামি জুয়েল দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে চলে যান। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। দীর্ঘ ১৪ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকলেও শেষ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের জালে ধরা পড়েন তিনি।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন