২০ লাখ টাকা ঋণ ও অনুদান পাওয়ার সুযোগ, আবেদনে লাগবে যেসব যোগ্যতা
তরুণদের উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের নতুন কর্মসূচির আওতায় ৮ জেলার ৬৪ উপজেলার ৬৪০ জন তরুণ পাচ্ছেন সর্বোচ্চ ২০ লাখ টাকা, যার অর্ধেক ব্যাংক ঋণ ও অর্ধেক অনুদান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন অর্থায়ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
পাওয়া যাবে কত টাকা
এর পর ঋণটি প্রচলিত নিয়মে শ্রেণীকৃত হয়ে ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।
নির্বাচিত উদ্যোক্তারা চাহিদানুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন, যার ৫০ শতাংশ ব্যাংকঋণ এবং ৫০ শতাংশ অনুদান। এই ঋণের জন্য কোনো জামানত লাগবে না এবং গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ। তবে সময়মতো ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশটি সুদবিহীন ঋণে পরিণত হবে।
এর পর ঋণটি প্রচলিত নিয়মে শ্রেণিকৃত হয়ে ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।
যারা আবেদন করতে পারবেন
- বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে।
- আবেদনের শেষ তারিখে বয়স ২৮ বছর বা তার কম হতে হবে।
- সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আগে থেকে ব্যবসা থাকা বা ব্যবসায়িক অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
- বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে।
যেসব খাতে আবেদন করা যাবে
- কৃষি
- খাদ্য প্রক্রিয়াজাতকরণ
- হস্তশিল্প
- মৎস্য
- পশুপালন
- পর্যটন
- সেবাখাত
- প্রযুক্তিভিত্তিক উদ্যোগ
আবেদন করবেন যেভাবে
আবেদন শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে। আবেদনপত্র সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় পাওয়া যাবে। আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
১৬ সেপ্টেম্বর কর্মসূচির বিস্তারিত নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। এর পর এক মাস আবেদন গ্রহণ চলবে।
যেসব জেলায় শুরু হচ্ছে
প্রথম ধাপে ৮টি জেলার ৬৪ উপজেলায় কর্মসূচি চালু হবে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর এবং নেত্রকোনা।
প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচিত হবেন।
টাকার বাইরেও মিলবে যেসব সুবিধা
- উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
- অভিজ্ঞ পরামর্শকের মেন্টরশিপ
- ব্যবসা নিবন্ধনে সহায়তা
- ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহযোগিতা
- বাজার সংযোগের সুযোগ
বাংলাদেশ ব্যাংকের আশা, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে ৩ থেকে ৫ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। সেই লক্ষ্যেই পর্যায়ক্রমে কর্মসূচিটি দেশের সব জেলায় সম্প্রসারণ করা হবে এবং প্রতিবছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও সহায়তা দেওয়া হবে।
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মসূচিটি পর্যায়ক্রমে সব জেলায় চালু করবে বাংলাদেশ ব্যাংক। এতে প্রতিবছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তা অর্থায়ন ও সহায়তা পাবেন, যা থেকে গড়ে ৩–৫ জনের কর্মসংস্থান হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: