কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৬ পিএম;
বর্ণাঢ্য আয়োজন পটুয়াখালীর কলাপাড়ায় মহাবতার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শুক্রবার বেলা এগারোটায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী মনদ মোহন সেবাশ্রম মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে মন্দিরে বৈদিক অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে এ উৎসবের মূল অনুষ্ঠানিকতা শুরু করা হয়। এসময় বৈদিক মন্ত্রচ্চারণ করে যজ্ঞের অগ্নিতে ঘি,শস্যদানা, ফুল ও ফল আহুতি দেন পুরোহিতগণ। দেশের কল্যাণ ও বিশ্ব শান্তির উদ্দেশ্যে করা হয় বিশেষ প্রার্থনা।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: